• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

পর্নো দুনিয়া কাঁপানো পর্নোস্টার মিয়া খলিফা আত্মহত্যা করেছেন

নিজস্ব প্রতিদেক / ৩২৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

বিনোদন ডেস্ক:

মিয়া খলিফা। শিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে উঠে গেছে। সারা বিশ্বের অনেকেই জানেন নীল দুনিয়া কাঁপানো এই তারকা মুসলিম। অন্তত নাম দেখে তেমনটাই মনে হয়। কিন্তু, নিজে টুইটারে ঘোষণা করেছেন যে, তিনি মুসলমান নন, মুসলিম ধর্মের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।

এই মুহূর্তে গুগল সার্চে বিশ্বের এক নাম্বার পর্নো দুনিয়ায় জনপ্রিয় নাম মিয়া খলিফা। তবে সবই এখন অতীত। মিয়া খলিফা পর্নো দুনিয়া ত্যাগ করে অন্য পেশায় মনযোগী হয়েছেন। সম্প্রতি বিয়ে করে সংসারী হওয়ার প্রস্তুতিও নিয়েছেন। আপাতত বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ সুখেও আছেন তিনি।

কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লো। টুইটারের বদৌলতে রটে গেছে এমন খবর। মুহূর্তে নেটিজেনদের কাছে খবরটি ভাইরাল হয়ে যায়। লেবানিজ-আমেরিকান স্টারের ‘আত্মঘাতী’ হওয়ার খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। কিন্তু বাস্তবে তা একেবারেই ভুয়া।

ভক্তদের সঙ্গে মাইক্রো ব্লগিং সাইটে চ্যাট করার সময়ই মিয়ার চোখে পড়ে সেই টুইট, লেখা, ‘শকিং! মিয়া খলিফা আত্মঘাতী হয়েছেন. RIP #miakhalifa’!

এরপরই পাল্টা টুইট করেন মিয়া। মজা করেই তিনি লিখেছেন, ‘যেসব বন্ধুরা আমার মৃত্যুর শোকবার্তা পাঠাচ্ছো তাদের আইডি ট্র‍্যাক করা হচ্ছে। দয়া করে বিরত থাকো।’

সম্প্রতি টিকটকে এসেছেন মিয়া। সেখানেই তিনি দেখিয়েছেন, নাক নিয়ে কত কেরামতি করা যায়, তার নানান ধরন। তিনি বলেন, ‘১৫ বছর ধরে এমনটা ভাবছিলাম। অবশেষে করতে পারলাম।’

প্রসঙ্গত, করোনার জন্য বিয়ে পিছিয়ে নিতে বাধ্য হয়েছেন মিয়া খালিফা। এ বছর জুনেই বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্য়পী মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে দিয়েছেন মিয়া।

গত বছর মার্চে মিয়াকে প্রপোজ করেন সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গ। এক বছর জমিয়ে প্রেম পর্ব চলার পর, এ বছর জুনে বিয়ে হওয়ার কথা ছিল। আপতত করোনার কারণে আটকে আছে বিয়ের আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন