• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৪৫টি পন্টুন নির্মাণ করবে আনন্দ শিপইয়ার্ড

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন নদী বন্দরে ব্যবহারের জন্য ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ করে সরকারকে সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)। সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিঅইডব্লিউটিএ) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে আনন্দ গ্রুপের এ প্রতিষ্ঠানটি।

রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ’র সম্মেলন কক্ষে এএসএসএল’র ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী এবং বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জরিনা খানম চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী এএসএসএলকে আগামী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করতে হবে। এ কাজের জন্য এএসএসএলকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম বলেন, আনন্দ শিপইয়ার্ড দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। তারা তাদের ভালো কাজ দিয়ে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে। আশা করি, যথা সময়ে তারা গুণগত কাজ দিয়ে পন্টুন নির্মাণ ও সরবরাহ করবে।

আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী বলেন, বিআইডব্লিউটিএ’র সঙ্গে এটাই প্রথম কাজ নয়। এরআগেও কাজ করা হয়েছে। এ ধারাবাহিকতায় এবারও সরকারি সংস্থাটি আমাদেরকেই পন্টুন তৈরির কাজ দিয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনন্দ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, আব্দুল্লাহ নাজমা নওরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন