• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিদেক / ৩৮২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

অনলাইনভিত্তিক শিক্ষা সহজলভ্য করতে বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর শুল্ক বৃদ্ধি করার যে প্রস্তাব রাখা হয়েছে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

করোনাভাইরাসের সংক্রমণকালে অনলাইন শিক্ষা চলমান থাকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেটি প্রত্যাহারের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ, অনলাইন শিক্ষার মাধ্যমে এখন আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর বড় উপায়। আর সেটিকে সহজলভ্য করার জন্য এটি অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, গত ১১ জুন সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক হারে এর পরিমাণ ২৭ দশমিক ২৫ শতাংশ। এই ট্যাক্স বৃদ্ধির ফলে ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার মতো। এতদিন তা ২২ টাকার মতো ছিল। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।

এদিকে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনের পাঠদানে আজ এটুআই এবং আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় একটি প্লাটফর্ম চালু হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন