• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

লকডাউনে পর্যটননগরীতে সুনসান নীরবতা

নিজস্ব প্রতিদেক / ৩৬৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২০

আবু সাদাত:

চলমান করোনা ভাইরাসে দ্বিতীয় দফায় লকডাউন পালন করছে শহরবাসী।তবে এবারের লকডাউন পালনে ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারে।

দেশব্যাপী নভেল করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করার পর দেশের প্রথম ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত হয় কক্সবাজার।এতে নড়ে চড়ে বসে কক্সবাজার জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তা গণ।রেডজোন বাস্তবায়নে দ্বিতীয় দফায় লকডাউন কার্যকর করা নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে একটি নীতি নির্ধারণী ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কক্সবাজার জেলায় তদারকির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ।এতে রেডজোন চিহ্নিত কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে সর্বাত্মক ভাবে লকডাউন পালনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

১০জুন (সোমবার )সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, শহরের প্রধান সড়ক,শহীদ স্বরণী রোড,কোর্ট চত্বর,হলিডে মোড় ও কলাতলী রোড সহ কক্সবাজারের প্রবেশমুখে প্রশাসন ও সেনাবাহিনীর তল্লাশি চালিয়ে যাচ্ছে।পাশাপাশি স্থানীয় ভাবে ভলান্টিয়ার টিম রেডজোন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে।মুখে মাস্ক পড়ে ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে জরুরী কাজে বাইরে যাওয়া লোকদেরও চরম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।বলা বাহুল্য যে কঠোর ও ফলপ্রসূ লকডাউন বাস্তবায়ন হচ্ছে কক্সবাজারে।

তাছাড়া রবিবার ও বৃহস্পতিবার ব্যতীত সব কাঁচা বাজার বন্ধ থাকায় চিরচেনা হাট-বাজার গুলোতে সুনসান নীরবতা পরিলক্ষিত হয়। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে হোটেল ব্যবসায়ী ও শ্রমিকরা।

এ ব্যাপারে কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, ,’করোনার এই মহামারীতে পর্যটন খাতে যে ক্ষতিসাধন হয়েছে তা সহজেই পুষিয়ে উঠা সম্ভব নয়,এজন্য প্রয়োজন বিশেষ প্রণোদনা। তবেই কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে।’

এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোটেল-মোটেল জোন খুলে দেওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন