• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিদেক / ৫৭৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তার শ্বাসকষ্ট থাকলেও জ্বর নেই। শ্বাসকষ্ট থাকায় এখনও তাকে নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে।

সোমবার (৮ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যারের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই আছে। সকালে নাস্তা খেয়েছেন। স্যারের শরীরে জ্বর নেই। তবে শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন লাগছে। আজ করোনা টেস্ট করার কথা থাকলেও এখন ডাক্তার না আসায় করা হয়নি।’

জানা গেছে, আগে সপ্তাহে তিনদিন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ডায়ালাইসিস করা লাগতো। তবে এখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। ২৫ মে করোনা আক্রান্ত হওয়ার পরে তাকে দু’বার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

গণস্বাস্থ্য হাসপাতালের ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ। 

প্রসঙ্গত, ৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: বাংলাট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন