• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আজ শুক্রবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিদেক / ৩৫৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

জানুয়ারি মাসে হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) হবে আজ শুক্রবার (৫ জুন)। জানুয়ারি মাসের গ্রহণটির মতো এটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)।

উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চ‌লে আসে। কিন্তু এই তিনজন সরলরেখায় থাকে না। তাই পৃথিবীর ছায়া আংশিকভাবে চাঁদের ওপরে পড়ে। ফলে সূর্যের কিছুটা কিরণ চাঁদে পৌঁছতে বাধা দেয় পৃথিবী। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ। খবর এই সময়ের।

এবারের গ্রহণ চলবে ৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ১২.২৪ পর্যন্ত। এছাড়া ভারত, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার তফাত খোঁজা মুশকিল হবে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই।

খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই।

তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।প্রসঙ্গত, ১০ জানুয়ারি ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ।

৫ জুন শুক্রবার হবে ২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এরপর বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। এছাড়া এই বছর আমরা পিংক ফুল মুন এবং ফ্লাওয়ার ফুল মুনও প্রত্যক্ষ করেছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন