• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

করোনায় মারা গেলেন চমেক হাসপাতালের ডা. মহিদুল হাসান

নিজস্ব প্রতিদেক / ২৪১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় তিনি চমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন ডা. মুহিদুলের ব্যাচমেট ডা. রুহুল আমিন। তিনি জানান, ডা. মুহিদুল হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঈদের আগ থেকে তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছিল। ঈদের পরপরই তাঁর করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে।।

ডা. মুহিদুলের মৃত্যুতে চট্টগ্রামে মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী-চিকিৎসদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর আগে বুধবার মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসান করিম মারা যান করোনায়।

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন