• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

স্বজনরা পালালেন, করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন করলেন ওসি কুতুবদিয়া

নিজস্ব প্রতিদেক / ৩৭৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গার্মেন্টস কর্মীর দাফনকার্য সম্পন্ন করেছেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস। এর আগে লাশ দাফনের খবর পেয়ে জটিলতা ও বাধা সৃষ্টি হয় এলাকায়৷ এক পর্যায়ে মৃতদেহ ফেলে চলে যান রোগীর স্বজনরাও। পরে নিজ দায়িত্বে জানাযা, দাফনসহ সকল কাজে অংশ নেন ওসি।
সোমবার (১ এপ্রিল) কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য হারুন জানায়, ইউনিয়নের ঘাটকুল পাড়ার বাসিন্দা শফিউল আলমের কন্যা শেকুফা আকতার সুমি (২১) কাজ করতেন চট্টগ্রামের একটি গার্মেন্ট কারখানায়। সেখানেই উপসর্গ নিয়ে রবিবার রাতে মারা যান সুমি। স্বজনরা লাশটি পৌঁছে দেন কুতুবদিয়া দ্বীপে। এ অবস্থায় ঘাটকুল পাড়ার বাসিন্দারা স্থানীয় কবরস্থানে তাকে দাফনে বাধা দেন। বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন কার্যত আত্মগোপনে চলে যান লাশ দাফন না করেই। এ অবস্থায় ওসি নিজে দাঁড়িয়ে থেকে কবর খনন থেকে শুরু করে জানাযা ও দাফনে অংশ নেন। তাকে সহযোগিতা করেন কয়েকজন স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের কর্মী। জানাযায় অংশ নেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি)।

এ ব্যাপারে কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, মেয়েটার করোনা রোগের বিভিন্ন উপসর্গ ছিলো। যা আমাদের চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক নিশ্চিত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় দাফনের ব্যাপারাে একটু বাধা সৃষ্টি হয়। এমনকি রোগীর স্বজনরাও মৃতদেহ ফেলে পালিয়ে যায়। পরে নিজ দায়িত্বে লোক দিয়ে কবর কুড়া, মৃতদেহের গোসল, জানাজা ও দাফনকাজ সম্পন্ন করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন