• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কলাতলীতে বেপরোয়া বাহার; চাঁদা না পেয়ে পিঠিয়েছে সিএনজি ড্রাইভারকে

নিজস্ব প্রতিদেক / ৯১৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলীতে বেপরোয়া হয়ে উঠেছে বাহার উল্লাহ নামে এক ব্যক্তি। কলাতলী মোড়ে আধিপত্য বিস্তার করতে নানা কায়দায় সিএনজি চালক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন তিনি।

জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে সিএনজি চালক জসিম উদ্দিন নিজের সিএনজি নিয়ে কলাতলী ডলফিন মোড়ে অবস্থান করার সময় হঠাৎ বাহার উল্লাহ এসে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক সিএনজির কাগজপত্র ছিনিয়ে নেয়। এসময় অন্যায়ের প্রতিবাদ করলে সিএনজি চালক জসিমকে বেদম প্রহার করে বাহার উল্লাহ। এতে গুরুত্বর আহত হয় জসিম।

অভিযুক্ত বাহার উল্লাহ।

পরে বাহার উল্লাহ’র সাথে ঘটনায় আরও কয়েকজন যোগ দেন। এসময় জসিমকে সবাই মিলে ব্যাপক মারধর করে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা এবং একটি মোবাইল ছিনিয়ে নেয়। ওই টাকাগুলো জসিম সিএনজির কিস্তি পরিশোধের জন্য রেখেছিলেন। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বাহার উল্লাহ কলাতলী ডলফিন মোড়ে চরম প্রভাব বিস্তার করে। যখন যাকে ইচ্ছা যেকোন ইস্যু তুলে মারধর করে। তাকে চাঁদা না দিয়ে কেউ কোন কিছু করতে পারে না। সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতার প্রভাব বিস্তার করে মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কারের বেশে যাত্রীবাহী কার নামিয়েছেন তিনি। এসব কারে করে ইয়াবাসহ নানা চোরাই পণ্য পাচার হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, অহেতুক চাঁদার দাবীতে আমাকে মারধর করেছে। পকেটের টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমি এঘটনার বিচার চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছি। আইনের আশ্রয় নেওয়ারও প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কলাতলী মোড়ে তার প্রভাবের কাছে সবাই অসহায়। কেউ মুখ খুলতে পারেনা। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন