• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিদেক / ৪০২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ তথা অর্ধেকের বেশি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে সোমবার থেকে বিধিনিষেধ মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাস ভাড়া বাড়ানোর এ সুপারিশ করা হয়।

বৈঠকে ১ জুন থেকে চলাচল শুরু করতে যাওয়া বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।

বাস ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

বর্ধিত ভাড়া বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন