• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সিএনএন প্রধান কার্যালয়ে বিক্ষোভকারীদের ভাংচুর

নিজস্ব প্রতিদেক / ৬৫৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ খুন হওয়ার জেরে দেশজুড়েই ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশপাশি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বিক্ষোভকারীরা মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রধান কার্যালয়েও ভাংচুর চালিয়েছে। শুক্রবার রাতে জর্জিয়ার আটলান্টার সিএনএন সেন্টারে ভাংচুরের পর সেখানে পুলিশের গাড়িতেও আগুন দেয় বিক্ষোভকারীরা। খবর সিএনএননের

সিএনএন সেন্টারের বিক্ষোভকারীরা ইট ও ছিন্নভিন্ন কাঁচ ফেলে রেখে গেছে। এমনকি ফটকাও নিক্ষেপ করেছিল।

সিএনএন-র একজন সাংবাদিক নিক ভ্যালেন্সিয়া বলেন, খুবই ভীতিকর অবস্থা হয়েছিল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে দু’জন পুলিশকে আহত হতে দেখেছি।

বিক্ষোভের মূল কেন্দ্রস্থল মিনিয়াপোলিস ও সেন্ট পলস শহরে স্থানীয় সময় শুক্র ও শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত দু’দিন কারফিউ জারি করা হয়েছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো, ডেনভার, হস্টন, লুইসভিলা, ফনিক্স, কলম্বাস, মেমফিসসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। 

গত সোমবার ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার উপরে ফ্লয়েডকে ফেলে তার ঘাড়ে হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছেন এক শ্বেতাঙ্গ পুলিশ। পরে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে বর্ণবাদীবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন