• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জরুরি সহায়তার অংশ হিসেবে শূন্য সুদে আইএমএফ শুক্রবার এ ঋণ অনুমোদন করেছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ১ ডলারে ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ২২২ কোটি টাকা।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া এটিই সবচেয়ে বড় ঋণ সুবিধা বাংলাদেশের জন্য।

বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারি। তৈরি পোশাক খাত ও রেমিটেন্স আয়ের প্রবাহে বাধা সৃষ্টি করেছে করোনাভাইরাস।

এর আগে বাংলাদেশকে ৫০ কোটি ডলারের সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে তা সরকারের কোষাগারে জমা হয়েছে।

আইএমএফ কখনো কোনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে ছয় হাজার ২২২ কোটি টাকার ঋণে কোনো ধরনের শর্ত যুক্ত করেনি আইএমএফ।

এক বিবৃতিতে আইএমএফ বলেছে, এই ঋণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি বাংলাদেশ নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন