• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

১ জুন থেকে কক্সবাজারসহ অভ্যন্তরীণ রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল শুরু

নিজস্ব প্রতিদেক / ৬১৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১ জুন থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করার পরিকল্পনা নিয়েছে। আগামী ১ জুন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। এছাড়া কক্সবাজার, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে দুই মাসের অধিক সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাই ট চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে করোনাভাইরাসের বিস্তার লাভ করার পর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে একের পর এক আন্তর্জাতিক রুট বন্ধ করতে হয়েছে, যা এখনো বর্তমান। বর্তমানে শুধু ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সব যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ পাইলট, কেবিন ক্রুদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করা,  প্রতিটি ফ্লাইটের আগে এয়ারক্রাফটকে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া শেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফ্লাইট পরিচালনা, ফ্লাইট সূচিতে ৪৫ মিনিট অন্তর ফ্লাইট নির্ধারণ, যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজিং করা, দেড় ঘণ্টার কম সময়ের ফ্লাইটে ইন ফ্লাইট ফুড সার্ভিস বন্ধ করা ইত্যাদি। সব স্বাস্থ্যবিধি মেনেই ইউএস-বাংলা এয়ারলাইনস ১ জুন থেকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন গ্রহণ করতে হবে। ইউএস বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ইউএস বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন