• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রথমবার বিমানের চার্টার্ড ফ্লাইট

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের শান্তিরক্ষীদের চার্টার্ড ফ্লাইটে বহন করলো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এমন ঘটনা এটাই প্রথম। তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশে যাত্রা করে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের বহন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে জাতিসংঘ সদর দফতর। এতে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের বহনে দেশের নিজস্ব বিমান চার্টার্ড করলো জাতিসংঘ। এটি একটি মাইলফলক। জাতিসংঘ সদর দফতরের সঙ্গে বিমান চার্টার্ড সংক্রান্ত চুক্তিস্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করেছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন।

বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীর মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানির অগ্রবর্তী দলের ২০ জন সদস্য এবং কোভিড-১৯ মহামারির কারণে আটকে পড়া মিনুসকা মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি ৩০ মে সকালে বাঙ্গুইতে পৌঁছানোর কথা।

বর্তমানে ৬ হাজার ৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিনুসকা মিশনে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন ২০১৪ সালের ১০ এপ্রিল কাজ শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন