• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ভার্চুয়াল কোর্টে সারাদেশে ১০ দিনে ২১ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিদেক / ২১৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারা দেশের বিচারিক আদালতে গত ১০ দিনে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

এর আগে গত ১০ মে দেশের বিচারিক আদালতগুলোতে শুধু আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সেই নির্দেশ অনুসারে গত ১২ মে সারা দেশের বিচারিক আদালতে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন, ২০ মে ৪ হাজার ৪৮৪ জন, ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে ১ হাজার ৪৭৭ জন আসামিকে জামিন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন