• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত

নিজস্ব প্রতিদেক / ৯৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পরীক্ষায় করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৩ জন। আগের দিনের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় ২ হাজার ২৯ জন সংক্রমিত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ১৫ জন। সব মিলে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে মোট ৪২ হাজার ৮৪৪ জন। মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে সর্বমোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ৯ হাজার ৩১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৭২টি নমুনা।

দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব রক্ষা করা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, অযথা নাক-মুখ-চোখে হাত লাগাবেন না। আপনার সচেতনতাই আপনাকে বাঁচাতে পারে ভাইরাস থেকে। কোভিডযুদ্ধে বাঁচার উপায় হলো মাস্ক ব্যবহার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন