• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

এসএসসির ফল ঈদের পর, নিবন্ধন করলে মোবাইলে যাবে ফল

নিজস্ব প্রতিদেক / ২১৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে ঈদের আগে ফল প্রকাশ করা হচ্ছে না বলে আজ মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

এবার আরও সহজে আগে আগে খুদে বার্তার মাধ্যমে ফল জানার ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, এ জন্য গতকাল সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ। অন্যদিকে গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

স্বাভাবিক সময় থাকলে এ মাসের প্রথম সপ্তাহের দিকে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনার কারণে তা অশ্চিয়তার মুখে পড়ে। এ অবস্থায় কিছুদিন আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারের অনুমতি মিললে যেকোনো দিন ও সময় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

সূত্র: প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন