প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড ঘোনারপাড়া এলাকায় হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মামুন ফার্মেসির মালিক মামুনর রশিদ।
শুক্রবার (১৫ মে) বিকালে মধ্যম ঘোনারপাড়া সমাজ কমিটির কার্যালয় থেকে প্রায় ৩০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি। এরমধ্যে সেমাই, চিনি, তেল, পেঁয়াজ, ছোলাসহ বিভিন্ন খাদ্য পণ্য দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মামুন ফার্মেসির মালিক মামুনর রশিদ, মধ্যম ঘোনার পাড়া সমাজ কমিটির সভাপতি সাইমুম আমিন, সমাজ কমিটির সর্দ্দার মো. করিম, সাংবাদিক আরফাতুল মজিদ ও কক্সবাজার সিটি কলেজের ছাত্র আল মোক্তাদির হামিম।
মামুনর রশিদ বলেন, ছোট পরিসরে যতোটুকু সম্ভব হয়েছে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনাভাইরাসের এই মহামারিতে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ঠিক মতো সংসার চালাতে পারছে না অনেকেই। সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
এলাকার কাউন্সিলরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে অনেকেই ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে অনেক পরিবারকে। মধ্য ঘোনার পাড়া সমাজ কমিটির পক্ষ থেকে সংসার চালাতে কষ্ট হচ্ছে এমন লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। ঠিক তেমনিভাবে আমিও কয়েকজনকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আগামীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।