• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনার সুযোগ, তড়িগড়ি করেই নুনিয়াছড়ায় উঠছে অবৈধ ভবন

নিজস্ব প্রতিদেক / ৭৩৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কক্সবাজার অফিস:

করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসন যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. ওচমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
লকডাউন অমান্য করেই প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক লাগিয়ে মো. ওচমান, তার ভাই মো. নুরুল আবছার ও রায়হান মিলেমিশে তোড়জোড় করে অনুমতি ছাড়াই ভবনের কাজ চালিয়ে যাচ্ছে। তারা তিনজনেই পৌরসভার ২ নং ওয়ার্ড মধ্যম নুনিয়াছড়া এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে বলে জানা গেছে।

পেশায় তারা মাছ ব্যবসায়ী। দেশের এই করোনা ভাইরাস সংক্রমণ রোধে যখন সরকার সবধরণের নির্মাণ কাজসহ যাবতীয় কাজ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন। ঠিক সেই সময়ে প্রতিদিন শ্রমিক লাগিয়ে বহুতল ভবনের কাজ অব্যাহত রাখেন তারা। নিয়মিত বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসে কাজ করায় আতঙ্কে রয়েছে প্রতিবেশিরা।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নুনিয়াছড়া ফিশারীঘাটের পর মধ্যম নুনিয়াছড়া মসজিদের পাশে এবং সংরক্ষিত কাউন্সিলর শাহেনা আক্তার পাখির বাসার একটু আগে ভবন নির্মাণ করছে মো. ওচমান। গত এক মাস ধরে তারা নিয়মিত শ্রমিক লাগিয়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছে । বহুতল ভবনের একতলার কাজও শেষ হয়েছে ইতিমধ্যে। বর্তমানে দুই তলা নির্মাণের কাজও চলছে তড়িৎগতিতে। কোনো ধরণের অনুমতি ছাড়াই প্রশাসনের এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ করছে তারা। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো কাজে আসছে না। বরং উৎসাহের সাথে প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক লাগিয়ে কাজ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, করোনাভাইরাসে এখন দেশের খুব খারাপ অবস্থা। সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। স্কুল কলেজ থেকে শুরু করে সকল ধরণের প্রতিষ্টানও বন্ধ রয়েছে। কিন্তু এই সুযোগে শ্রমিক লাগিয়ে কাজ করাচ্ছে মো. ওচমান ও তার অন্য ভাইয়েরা। এতে প্রতিবেশিরা আতঙ্কে রয়েছে। কারণ, যেসব শ্রমিকরা কাজ করছে তারা কোন জায়গা থেকে এসেছে তার কোনো হিসেব নেই। একেক দিন একেক শ্রমিকও পরিবর্তন হচ্ছে। শ্রমিকদের কারণে ভয়ে রয়েছে প্রতিবেশিরা। এলাকাবাসীরা এই নির্মাণ কাজ বন্ধের দাবী জানান।

জানতে চাইলে ভবনের মালিক মধ্যম নুনিয়াছড়া এলাকার মো. ওচমান বলেন, আমি তেমন কোনো নির্মাণ কাজ করছি না। অনেক আগেই কাজ বন্ধ করে দিয়েছি। এখন একটু কাজ চলছে দ্বিতীয় তলায়। মাত্র এক দুইজন শ্রমিক দেওয়া হয়েছে। অনুমতির বিষয়ে তিনি বলেন, এখানে অনেকেই অনুমতি ছাড়া ভবন নির্মাণ করেছে। সবাই যেমনভাবে করেছে, আমিও করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন