• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আমি বাংলাদেশের দালাল

নিজস্ব প্রতিদেক / ৩৬১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

এইচ রহমান মিলু:

আমি বাংলাদেশের দালাল, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু কন্যার জন্য জীবন দিতে জানি। যারা বলে বেড়াচ্ছেন অপু উকিলের সাথে আমার ব্যাক্তিগত দ্বন্দ ও শত্রুতা আছে, তাদের বলছি।

যারা বলে বেড়াচ্ছেন কারো ইশারায় এবং অর্থের বিনিময়ে আমি অপু উকিলের অনুচিত কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছি, তাদের বলছি…যুব মহিলা লীগের কোনো নেত্রীর পক্ষে বা বিপক্ষে যাবার মতো কি কোন ব্যাক্তি স্বার্থ আমার থাকবার কথা? আমি কি যুব মহিলা লীগের রাজনীতি করি?

অপু উকিল কি কোনদিন বলতে পারবেন যে তিনি আমাকে কখনো সামনাসামনি দেখেছেন? কোন জীবনে আমাদের কথা হয়েছে? জীবনে কোনদিন তার ফেইসবুকে ইনবক্সেও কি দুই লাইন লিখেছি?আপনারা নিজেরা যেহেতু অর্থ ও পদ পদবীর লোভে নানা সময়ে নিরীহ মানুষকে অপদস্থ করেছেন, তাই আপনাদের জগৎটাই অতটুকুতে সীমাবদ্ধ।

আপনারা তাই কল্পনাও করতে পারেন না যে, বঙ্গবন্ধুকে অন্তরে ধারন করা কতগুলো পাগল এখনও নিজের পয়সা ও সময় খরচ করে আওয়ামীলীগের পক্ষে নেত্রীর পক্ষে কাজ করে যাচ্ছে।অন্যায়ের বিপক্ষে ক্লান্তিহীন প্রতিবাদ করে যাচ্ছে। অন্যায়কারীর চেহারা বা সামাজিক অবস্থান আমাদের কাছে বিবেচ্য নয়, বিবেচনায় রাখি শুধুমাত্র তার অপকর্মগুলো।শুধু অপু উকিল হবে কেন? কক্সবাজার ৩ আসনের এমপি কমল, টাঙ্গাইলের সাবেক এমপি রানা, সহ অনেকের অপকর্মের বিরুদ্ধেও তো কম প্রতিবাদ করিনি।

এরা কি সবাই আমার পূর্ব শত্রু ছিলেন?যতদিন জীবিত আছি, যতদিন প্রতিবাদ করবার সাহস ও শক্তি আছে, আমি দলের মধ্যে থাকা লোভী ও ব্যাক্তি স্বার্থোন্মত্ত অসৎ লোকগুলোর বিরুদ্ধে কথা বলবোই, প্রতিবাদ করবোই। শুধু আমি একা নই এই প্রতিবাদে যোগ দিচ্ছেন হাজার হাজার মুজিব সৈনিক এদের অন্তরে বসবাস করেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

লেখক: সদস্য সচিব, অপরাজেয় বাংলা।

(লেখাটি এইচ রহমান মিলু’র ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন