• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

একটা গল্প- সব সাগরেদই খাঁটি সাগরেদ না

নিজস্ব প্রতিদেক / ৪৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কুতুব উদ্দিন:

একজন এক পীর সাহেবকে জিজ্ঞেস করলেন যে,’তুমি এতগুলো সাগরেদ করেছো, এগুলোকে কি তুমি পার করতে পারবা সুপারিশ করে? কেয়ামতের দিন-কি হাশরের দিন? পীর বললো পারবো। লোকটি বললো ‘এতগুলো লোক তুমি কেমনে পারবা? কতগুলো কতো পাপ করেছে কি করে করবা এতগুলো সুপারিশ।’

পীর বলেন, ‘ এতগুলো তো নয় আসলে। তুমি দেখেছ বটে এতগুলি,খাঁটি আসলে খুব কম। সেই কয়জন কেই আমার পার করানোর কথা যারা খাঁটি। লোকটা বললো যে,’ এটা তুমি কেমনে জানো? পীর বলে,’তাহলে আমি প্রমাণ করি দিই। তুমি রটাইও যে আমি(পীর) তোমার টাকা আত্মসাৎ করেছি।

এইটে তুমি রটিয়ে দাও আমার সাগরেদদের মধ্যে।’ তো ঐ লোক তা রটিয়ে দিলো, পীর আমার টাকা আত্মসাৎ করেছে। এটা শুনে পীর এর সাগরেদরা হৈ হৈ করে বলতে লাগলো, ‘ছি ছি এত বড়ো চিটের কাছে আমরা মুরিদ হয়েছি।’

সবাই পীর এর বিরুদ্ধে চলে গেল, পীরের সমালোচনা করতে লাগলো, শুধু তিনজন মানুষ, এক নারী আর দুই পুরুষ বাদে। এই তিনজন মানুষ এতগুলো সাগরেদগোষ্ঠীর মধ্যে-তারা পীর এর উপর বিশ্বাস হারালো না। বলে যে,’ আমাদের পীর সাহেব একাজ করতে পারেন না। এর মধ্যে কোন গোলমাল আছে।’

এবার পীর বললেন এই তিনজনকেই আমি পার করার সুপারিশ করবো এরাই আমার প্রকৃত সাগরেদ। বাকী সব বিভিন্ন স্বার্থে আমার পেছনে হেইয়া দিয়েছে মাত্র।

লেখক: সহকারী রেজিস্ট্রার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন