• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উৎসাহ জোগাতে কক্সবাজারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হল ‘বিশেষ উপহার’

নিজস্ব প্রতিদেক / ৩৪৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগ, করোনা ইউনিট, করোনা ল্যাবে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য উপহার সামগ্রী তুলে দিলেন ‘করোনা সহায়তা তহবিলের’ অন্যতম উদ্যোক্তা এইচ এম নজরুল ইসলাম।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালেই চিকিৎসকসহ ৬০ স্বাস্থ্যকর্মীর মাঝে ফ্রুট, চিপস, লজেন্স, কোকাকোলা ও কফি প্যাকসহ নানা ধরণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান, সদর মডেল থানার ওসি অপারেশন মাসুম খাঁন, করোনা সহায়তা তহবিলের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন, বিএমএ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ-উর রহমান ও ডা. জি এম নাদিমসহ হাসপাতালের চিকিৎসকরা।

‘করোনা সহায়তা তহবিলের’ অন্যতম উদ্যোক্তা এইচ এম নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের এই মহামারিতে সকল ধরণের ভয়ভীতি উপেক্ষা করে রোগিদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। এই সংকটময় পরিস্থিতিতে একমাত্র ভরসা স্বাস্থ্যখাতের কর্মকর্তা কর্মচারীরা। তাই উৎসাহ দেওয়ার জন্য বিশেষ উপহার নিয়ে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন