• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল খেলার পর গোসল করতে নেমে কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে শাহিন (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ায় বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহিন রাজারকুল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শাহিন রাজারকুল সিকদারপাড়ার মিয়াজী বাড়ির মালয়েশিয়াপ্রবাসী নুরুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুটবল খেলার পর বাঁকখালী নদীতে গোসল করতে নামেন শাহিন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহিনের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মাসেক সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ থানায় আমাকে অবগত করেননি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন