• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. ইয়াসিন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান (২৩) নামের আরেক পর্যটক। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে। দুজনের বাড়ি ঢাকার আফতাবনগর এলাকায় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে তাঁরা কক্সবাজার ভ্রমণে আসেন।

পুলিশ ও লাইফগার্ড কর্মীরা জানান, ঢাকা থেকে ভ্রমণে আসা ১০ জনের একটি দল বেলা দেড়টার দিকে সুগন্ধা সৈকতে নামেন। সোয়া দুইটার দিকে তাঁরা উত্তর দিকের সিগাল পয়েন্টে এসে অবস্থান করেন। এ সময় দলের পাঁচজন সমুদ্রে গোসলে নামেন।

সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি-সেফ লাইফগার্ড স্টেশনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদবলেন, বৈরী পরিবেশে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে, তা ছাড়া সৈকতের সুগন্ধা থেকে সিগাল হয়ে উত্তর দিকে লাবণী পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটারে কয়েকটি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। গুপ্তখাল এলাকায় গোসলে নামতে নিষেধ করে একাধিক লাল নিশানাও ওড়ানো হচ্ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দলের পাঁচজন সিগাল পয়েন্টে গোসলে নামেন। গোসলের একটা সময় বড় ঢেউয়ের ধাক্কায় দলের দুই সদস্য ইয়াসিন ও ইব্রাহিম ডুবে গিয়ে নিখোঁজ হন। লাইফগার্ড সদস্যরা দ্রুত সাগরে তল্লাশি চালিয়ে ইয়াসিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ইব্রাহিমের সন্ধান মেলেনি। সাগরও প্রচণ্ড উত্তাল, তারপরও তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে, তবে বিকেল পাঁচটা পর্যন্ত খোঁজ মেলেনি। নিহত ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন