• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারের পুত্রবধু হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩১তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হালিমা খাতুন বাংলাদেশ সরকারের ‘উপসচিব’ পদে পদোন্নতি লাভ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি প্রদান করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলীর আলহাজ¦ মৌলানা আবদুল গফুরের পুত্রবধূ। তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং কক্সবাজারের সুধীসমাজে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

হালিমা খাতুন একজন মেধাবী, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবনে ইতোমধ্যে স্বীয় যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ইতিপূর্বে পরিকল্পনা কমিশন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; উপজেলা নির্বাহী কর্মকর্তা, বুড়িচং, কুমিল্লা; অতিরিক্ত জেলা প্রশাসক, মাগুরা; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

কর্মজীবনের প্রতিটি পর্যায়ে তিনি সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আরও দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে গড়ে তুলেছেন।

তাঁর কর্মদক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং তাঁর পরিবার এবং বৃহত্তর সামাজিক পরিমণ্ডলের জন্যও গর্বের বিষয়। তাঁর এই পদোন্নতি ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

ব্যক্তিগত জীবনে হালিমা খাতুন এক ছেলে ও এক মেয়ের জননী। তাঁর স্বামী রফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও কোম্পানি আইনবিষয়ক পরামর্শক। তাঁদের পরিবারে হালিমা খাতুনের এই অর্জন নিঃসন্দেহে এক আনন্দময় ও গৌরবের মুহূর্ত।

হালিমা খাতুনের এই সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নিজের এই সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হালিমা খাতুন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি কক্সবাজারবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

হালিমা খাতুনের এই গৌরবময় পদোন্নতি পাওয়ায় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার পক্ষে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ কর্মজীবনের আগামী দিনগুলোকে আরও সফল, মর্যাদাপূর্ণ ও কল্যাণময় করুন এবং দেশ, জাতী ও জনগণের সেবায় তাঁকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন