• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডে জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেমেছিল টাইগাররা। কিন্তু সংক্ষিপ্ততম ফরম্যাটেও শুরুটা ভালো হলো না সফরকারীদের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে তারা। অন্যদিকে সিরিজে লিড নিয়েছে জিম্বাবুয়ে।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তানজিদ তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে করেছেন ১৬ রান।

মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছনে শেখ মেহেদি। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি।

শেষদিকে সাইফউদ্দিন-নাসুমরাও ব্যর্থ ছিলেন। তাতে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি।

তিনে নেমে রানে-বলে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষদিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন