• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ভারতের বাংলাদেশ সফর নিয়ে কিছুদিন আগেও ছিল আশার খবর। দুই দলের মধ্যকার সিরিজের সম্ভাব্য সূচিও জানা গিয়েছিল। সেই অনুযায়ী, আগামী ১ থেকে ১৩ আগস্টের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু এই সিরিজ নিয়ে এখনো শঙ্কার মেঘ কাটেনি।

সিরিজটি সম্প্রচারের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন করে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকবাজ জানিয়েছে, ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিশেষ করে সম্প্রচার স্বত্বের দরপত্র প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে কিছু প্রশ্ন।

বিসিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, সিরিজের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য দরপত্র গ্রহণ চলবে ২২ জুলাই পর্যন্ত। কিন্তু আজ ১৪ জুলাই পার হওয়ার পথে। তবুও আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) নথি এখনো প্রকাশ করা হয়নি।

এর ফলে বিশেষ করে ভারতের সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিরিজের আয়োজন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। তবে বিষয়টি পরিষ্কার করে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, পরিকল্পনায় কিছু পরিবর্তন হওয়ায় ইওআই নথি প্রকাশে দেরি হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখনো ইওআই নথি প্রকাশ করিনি, কারণ পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে। দরপত্র আহ্বানের আগে আমরা বাজার পরিস্থিতি মূল্যায়ন করছি। ভারত সিরিজের কারণে ইওআই আটকে রাখা হয়েছে, বিষয়টি ঠিক নয়।’

নিরাপত্তার অজুহাতে গেল বছর বাংলাদেশে খেলতে আসেনি ভারত। এরপর সিরিজটি এক বছর পিছিয়ে যায়। সেই সূচি অনুযায়ী, আগস্টের শুরুতে ভারতকে আতিথ্য দেওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সিরিজটি নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না, তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন