• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে মিলল ৯৮২৫ পিস ইয়াবা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত : গুরুতর আহত ২ টেকনাফে ৪ বছরের মার্কিন শিশু অপহরণের চেষ্টা : গ্রেপ্তার ৩ ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে: চকরিয়ার ওসিকে আইনি নোটিশ মেসিকে প্রশংসায় ভাসিয়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন ভিনিসিয়ুস ১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পলাতক আসামি গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন সিআর, জিআর ও অর্থ জারী মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক পরিকল্পনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন