• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে সারা দেশে ৬৬৬ ধর্ষণ মামলায় ৫৩০ জন গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা কক্সবাজারে বজ্রাঘাতে লবণ চাষির মৃত্যু গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা যুবকের কোটি টাকার লেনদেন চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত লঘুচাপে উত্তাল সাগর : মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিমি বৃষ্টি চকরিয়া ও জাঙ্গালীয়ায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ঘুষ দাবির অভিযোগ : দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের চকরিয়ার হারবাং স্টেশনে এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মিজানুর রহমান (৩৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ওষুধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন