• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৫০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মো. নুর ছিদ্দিক (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পালংখালীর জামতলী বাগঘোনা এলাকার বাসিন্দা জাফর আলম ও সামারুপ বেগমের ছেলে।

জানা যায়, মো. নুর ছিদ্দিক নিজ শয়নকক্ষের সিলিংয়ের কাঠের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। বর্তমানে মরদেহ থানা কম্পাউন্ডে সংরক্ষিত রয়েছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন