• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩ হাজার ইয়াবাসহ জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি জিয়াবুল হক ওরফে জিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াবুল হক জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়ার সময় তিনি ‘প্রেস জ্যাকেট’ পরিহিত ছিলেন এবং এই জ্যাকেট ব্যবহার করে বিশেষ কৌশলে ইয়াবা পাচার করছিলেন।

স্থানীয়রা জানান, তিনি সাংবাদিকতাকে কেবল অপরাধের ঢাল নয়, বরং অপরাধের হাতিয়ার হিসেবেও ব্যবহার করে আসছিলেন। এছাড়া তিনি বিগত পতিত সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

এদিকে, ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়াউল হক জিয়াকে জাতীয় সাংবাদিক সংস্থার সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (ইলি) স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশটি ৭ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে এবং এখন থেকে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার নাম, পদবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। মূলত সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকতার মতো পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন