• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাতিল হওয়ার পথে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান!

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগেই জানা গিয়েছিল, আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান এখন বাতিল হওয়ার পথে!

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কা আর সংশয় ঘুরপাক খাচ্ছিল। জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানই এখন বাতিলের পথে। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে এই তথ্য জানা গেছে। নিরাপত্তাজনিত কারণেই বাতিল হতে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবি অবশ্য সরকারের চূড়ান্ত চিঠির জন্য অপেক্ষা করছে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস।

৬ দলের অংশগ্রহণে বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য ২৪ জানুয়ারি বরাদ্দ করা হয়েছে রিজার্ভ ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন