• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক : পুলিশ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক। তাঁর নাম আবদুল হান্নান। তাঁকে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

ওসমান হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ সকালে প্রথম আলোকে এ কথা জানান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।

ডিএমপির মিডিয়া সেন্টারে উপকমিশনার তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টার এই ঘটনায় আবদুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, অপরাধীরা দেশ থেকে পালিয়ে গেছে কি না, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কেন তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে, তা তদন্তে উঠে আসবে।

ভোটের মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ আজ সকালে প্রথম আলোকে জানান, শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটি শনাক্ত করা হয়েছে। সেটির মালিক সন্দেহে আবদুল হান্নানকে আটকের পর রাজধানীর পল্টন থানায় সোপর্দ করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেটির মালিক আবদুল হান্নান। তাঁকে গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দ মোটরসাইকেল ও আটক হান্নানকে পল্টন থানায় দেওয়া হয়েছে। এখন গুলি করা ব্যক্তি হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র‍্যাব।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।

হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র‍্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। সূত্র: প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন