• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে অবচেতন করে মা-মেয়েকে ধর্ষণ : গ্রেপ্তার ২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সাথে চেতনানাশক মিশিয়ে’ পান করানোর পর অজ্ঞান অবস্থায় মা ও তার কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর ঘটনায় জড়িত অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) এর সদস্যরা।

সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হল, উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)। ভূক্তভোগী মা-মেয়ে একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন সহ স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ক্যাম্পটির জনৈক মা ও মেয়েকে পান করায়। এক পর্যায়ে তারা অবচেতন হয়ে পড়েন। পরে তাদের দুইজনকে দূর্বৃত্তরা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ভূক্তভোগী মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

ভূক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার দুইজনকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন