• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

কলাতলী মোড়ে পুলিশ বক্সের সামনে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : / ২৪০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কক্সবাজার শহরের কলাতলী মোড়ে পুলিশ বক্সের সামনে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গাড়ি চাপায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত ১৪ এপ্রিল (সোমবার) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একরাম নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একজনসহ দুই জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ি চাপায় আহত নুর মোহাম্মদ।

কক্সবাজার শহরের পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র নুর মোহাম্মদ লিখিত অভিযোগে জানান, পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ একরাম (২৬) একজন মাদক কারবারি ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ইতিপূর্বে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিও পালন করে। পূর্ব শত্রুতার জের ধরে একরাম তাকে বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল (সোমবার) বেলা ১১ টার দিকে তিনি মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যাকে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার পথে কলাতলী মোড়ে পুলিশ বক্সের সামনে একরাম ও তার এক সহযোগীসহ বেপরোয়া গতির মোটর সাইকেল নিয়ে নুর মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে চাপা দেন। আশপাশের লোকজন এগিয়ে আসলে একরাম তার সহযোগীসহ মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে নুর মোহাম্মদ আহত হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।

এ ঘটনায় পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ একরাম (২৬) ও তার অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে মামলা-মোকদ্দমা করলে নুর মোহাম্মদকে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি দিচ্ছেন একরাম। এতে আতংকিত অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নুর মোহাম্মদ। দ্রুত সন্ত্রাসী একরামকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নুর মোহাম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন