• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩টি লাশ চুরি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থান থেকে ৩টি লাশ চুরির ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এ মরদেহ চুরির ঘটনা ঘটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ৬টি কবর খোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই ৩টি লাশ চুরি হয়েছে।

লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা ৯ মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সে একজন ইউপি সদস্য ছিল। জীবনে তিনি কারো ক্ষতি করেনি। আজ ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার লাশ চুরি হয়েছে। তাৎক্ষনিক আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।

চাঁদ মিয়ার ছেলে মহাসিন ইসলাম বলেন, আমার বাবা ৪ মাস আগে মারা গেলে এই চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে লাশ চুরির খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবর খোড়া। কবরের ভেতরে আমার বাবার লাশ নেই।

চিত্রাপাড়া গ্রামের মুকুল মিয়া বলেন, চিত্রাপাড়া পশ্চিমকান্দি কবরস্থানে আমার বাবা-মাকে দাফন করা হয়েছে। আমি প্রতিদিন ফজরের নামাজের পড়ে তাদের কবর জিয়ারত করতে আসি। আজ কবরস্থানে ঢুকতেই দেখি একটি কবর খোঁড়া। আশপাশে তাকিয়ে দেখি একে একে ৬টি কবর খোঁড়া। এরমধ্যে ৩টি কবরে লাশ নেই। তখনই আমি এলাকাবাসীকে খবর দেই।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যে সব মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন