• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কক্সবাজারে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কক্সবাজারে অবস্থান করছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার আসেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে ‍নিয়ে আজ সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার এসেছেন। বর্তমানে উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের পাশের একটি রিসোর্টে অবস্থান করছেন তিনি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে মহাসচিব ব্যক্তিগত সফরে এসেছেন। এতে দলীয় কোনো কর্মসূচি নেই। তিনি কয়েকদিন অবকাশযাপন করে ঢাকায় ফিরবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন