• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে ফাঁকা গুলি করে দোকানদারকে অপহরণ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

টেকনাফের বাহারছড়ায় একাধিক ফাঁকা গুলি করে জসিম উদ্দিন নামে এক মুদির দোকানদাকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।

অপহৃত মুদির দোকানদার বাহারছড়া বড়ডেইল ৮নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিন (৩৫)।

স্থানীয় বাসিন্দার সাইফুল ইসলাম বলেন, জসিম উদ্দিন বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাছে নিজের দোকানে ছিলেন। রাত ১১টায় হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন বাঁধা দিলে একাধিক ফাঁকা গুলি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

জসিমের বড় ভাই মৌলানা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ স্থানীয় ও রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দোকানে এসে আমার ভাইকে ফাঁকা গুলিবর্ষণ করে তুলে নিয়ে যায়। প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

একই দিন সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে কাজ করতে গিয়ে রোহিঙ্গাসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। সারাদিন পাহাড়ে অভিযান চালানো হলেও তাদদের উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন