• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকার আতঙ্ক সন্ত্রাসী সালমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২০৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের আতঙ্ক, দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার পলাতক আসামী সোলাইমান সিকদার ওরফে সালমানকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৫ এর সদস্যরা। শনিবার (৩০ নভেম্বর) শহরের আলীর জাহান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সালমান বিজিবি ক্যাম্প সিকদার পাড়া এলাকার মৃত মো. আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি, ছিনতাই ও দ্রুত বিচার আইনসহ প্রায় ৮টি মামলা রয়েছে। রোববার ( ১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান।

র‌্যাব জানান- সালমান একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে, এমন খবর পেয়ে শনিবার অভিযান চালানো হয়। অভিযানে আলীর জাহান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল শহরের আলিরজাহান সূর্যের হাসি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সদর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন