• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সুযোগ পেলে হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নার (জেড আই খান পান্না) বলেছেন, ‘আমি সবসময় আছি নিপীড়িতের পক্ষে। সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।’

বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জেড আই খান পান্না বলেন, আগে ছিল গণ-গ্রেফতার, এখন হচ্ছে গণ-মামলা। তো গণ-মামলা হলে পরে গণ-গ্রেফতারও হবে। এটার ভিকটিম একসময় আমিও ছিলাম। তবে অকল্পনীয়ভাবে গণ-মামলা চলছে। এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্ট- চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা গুলি লাগছে একটা- কিন্তু এ জন্যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ড. ইউনুস বোধ হয় উপলব্ধি করছেন যে, সংশোধন-টংশোধণ করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি এ কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন