• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে মালয়েশিয়াগামী ৩১ নারী-পুরুষ-শিশু উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

টেকনাফের উপকুলীয় সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি। এ ঘটনায় মানব পাচারকারী দুজন দালালকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। ১৭ নভেম্বর দিবাগত গভীর রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

হোয়াইক্যং র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ১৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন