• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে ছি’নতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় ছি’নতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে র‌্যাবের সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর থানার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা পয়েন্টের হোটেল প্যারাডাইস প্রসাদ সংলগ্ন ঝাউবাগান এলাকায় একটি ডাকাত দল ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। অভিযান চালিয়ে র‌্যাব ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি এবং নগদ ৩,১৬৫ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পর্যটকদের টার্গেট করে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছি’নতাই করত। কখনো কখনো পর্যটকদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়েরও অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ওমর ফারুক (১৯), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড, সমিতিপাড়া, মোঃ আবুল হোসাইন (১৯), কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড, মধ্যম নুনিয়ারছড়া, মোঃ মোবারক উল্ল্যা (২৪), খুরুশকুল, উত্তর মামুন পাড়া, খুরুশকুল ইউনিয়ন, মোঃ শাহজাহান (২২), ঝিলংজা ইউনিয়নের মাষ্টারপাড়া, কক্সবাজার সদর

র‌্যাব জানায়, অভিযানে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ এর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন