• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে যুবদল নেতার বিরুদ্ধে গুলি করার অভিযোগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫০৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

টেকনাফের হ্নীলা যুবদলের এক নেতার বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে। তার বাড়ি টেকনাফের হ্নীলা হোয়াকিয়া পাড়া এলাকার বাসিন্দার মৃত কামাল এর ছেলে জামাল হোসাইন (২৮)। তিনি হ্নীলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা যায়।

১০ নভেম্বর রাতে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া বাদীর নিজ বসত ঘরে গুলি চালানো হয়।

বাদী আজিজুল বশির মুহাম্মদ টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করে বলেন- খুন, গুম, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যুবদল নেতা জামাল হোসাইন। জামাল অজ্ঞাতনামা মটর সাইকেল যোগে আমার বসত ভিটার সামনে পাকা রাস্তার উপর এসে আমার বাড়ির দিক লক্ষ্য করে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলির আওয়াজ শুনে বাড়ির লোকজন বাড়ির সামনে রাস্তায় বের হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেলের উপর থেকে আরেকটি ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে বাড়ির সামনে হেলথ কেয়ার হাসপাতালের সিসি টিভি ক্যামেরা চেক করে বিবাদীকে শনাক্ত করা হয়। কী কারণে আমার বাড়িতে লক্ষ করে গুলি ছোড়ে কিছু বুঝতে পারি নাই।

অভিযোগে তিনি আরও বলেন, জামালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী অপকর্মের সাথে জড়িত সহিত সংপৃক্ত। এছাড়া বিবাদির সাথে আমার পরিবারের কারো সাথে পূর্ব শত্রুতা কিংবা কোনো বিষয়ে বিরোধ নেই। জামালের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে আমরা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোন মুহূর্তে তিনিও পুনরায় আক্রমণের চেষ্টা করতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা জামাল হোসাইন বলেন, আমার বিরুদ্ধে যারা থানায় অভিযোগ করেছে আমাকে রাজনীতি ভাবে দুর্বল এবং ফাঁসানো জন্য মিথ্যা অভিযোগ করেছে। রাজনীতি ভাবে আমার পক্ষে লোকজন বেশি হওয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যাচ্ছে। আমি গুলি করেনি এবং অভিযোগের বিষয়ে আমি অবগত নই।

টেকনাফ থানার ওসি তদন্ত হিমেল বড়ুয়া বলেন, গুলি করার বিষয়ে হ্নীলা এলাকার আজিজুল বশির মুহাম্মদ বাদী হয়ে একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন