কক্সবাজারের সমিতি বাজার এলাকা থেকে ডাকাতি, ছিনতাই ও একাধিক মামলার সাজাভুক্ত পলাতক আসামী আব্দুস শুক্কুরকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। ছিনতাইকারী শুক্কুর শহরের ৫নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. আব্দুর হানিফের ছেলে।
র্যাব জানান- ডাকাতি, ছিনতাই ও একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুস শুক্কুর’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর সমিতি পাড়া বাজার এলাক অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করে।