• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

২০ বাংলাদেশীকে ২ দিন পর ফেরত দিলো আরাকান আর্মি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে দুই দিন আগে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট নিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫), মৃত নাজির হোসেনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মো: ইউসুফের ছেলে নুর হোসেন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সুলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোসেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো: ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো: ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মো: ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদুর শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকায় জেলেরা মাছ শিকার করতে গেলে ১৫টি ডিঙি নৌকাসহ অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন