• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কক্সবাজারে আ.লীগ আমলে থানার দালাল নুরুল হুদা এখন বিএনপির আশ্রয়ে !

নিজস্ব প্রতিবেদক : / ৩৪২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আওয়ামীলীগ সরকার পতনের পর বেশ বেকায়দায় রয়েছে কক্সবাজার সদর মডেল থানার আলোচিত দালাল নুরুল হুদা। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে থানার দালাল হিসেবে শীর্ষ পদের আসন ধরে রেখেছিল অঘোষিত ওসি নুরুর হুদা। আওয়ামীলীগের শীর্ষ নেতাকর্মীদের সাথে আতত রেখেই দালালদের ডন হিসেবে পরিচিত লাভ করেন তিনি। বলতে গেলে গত ১২ বছরে কক্সবাজার সদর মডেল থানার পাঁচজন ওসির ভিআইপি ক্যাশিয়ার হিসেবে ছিলেন মানবপাচার মামলার এই আসামী। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর সদর থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আসামীদের গ্রেফতার না করতে বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তৎকালিন ওসির বরাবর পৌছে দেন তিনি। একই সাথে শ্রমিকদলের নাম ব্যবহার করে মামলা থেকে নাম বাদ দিতে অনেকের সাথে লেনদেনও করেন নুরুল হুদা। থানায় তারা যাও-আসার ছবিও বিভিন্ন ক্যামরায় ধরা পড়ে। প্রতিটি ওসি’র বাসভবন পর্যন্ত নিয়মিত যাতায়ত ছিল নুরুল হুদার।

তবে কিছুদিন আগে নুরুল হুদার অপকর্ম নিয়ে ভয়েস ওয়ার্ল্ড টোয়েন্টিফোরে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে থানার ওসি ও আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সাথে তার গভীর সখ্যতার প্রমান তুলে ধরা হয়েছিল। এমনকি আওয়ামীলীগ পতনের পর বিএনপি ও শ্রমিকদলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে দেখা যায় তাকে। এসব বিষয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বেশ বেকায়দায় পড়েন আওয়ামীলীগ আমলের থানার এই দালাল। এরপর শ্রমিকদলসহ বিভিন্ন দলীয় প্রোগ্রামে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তবে নিজেকে রক্ষা করতে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের সাথে গভীর সখ্যতা তৈরি করেছেন নুরুল হুদা। আওয়ামীলীগ আমলের থানার শীর্ষ এই দালাল বর্তমান সময়ে বেকায়দায় থাকায় বিএনপির নেতাকর্মীদের অর্থও যোগান দিচ্ছে বলে জানা গেছে। একই সাথে বিএনপির শীর্ষ নেতার পিএসদের সাথে এবং ঘনিষ্টজনদের সাথে নিয়মিত যোগাযোগও রক্ষা করে যাচ্ছে কৌশলে। তাদের বিভিন্ন হাত খরচও দিয়ে যাচ্ছে সমান তালে। আওয়ামীলীগ আমলে থানার দালালি করে মুধু খাওয়া এই নুরুল হুদা এখন আশ্রয় নিচ্ছে বিএনপি নেতাদের কাছে। নিজেকে রক্ষা করতে সব ধরনের ছঁকও এঁকেছেন তিনি। তার কাছে আওয়ামীলীগ আমলে হয়রাণির শিকার হয়েছে অনেকেই। এমনকি বিএনপির নেতাকর্মীও বাদ যায়নি। ৫ আগষ্টের আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রাণি করারও অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। থানায় মামলা বাণিজ্য করে লাখ লাখ টাকা আয় করা নুরুল হুদা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তবে বর্তমান সময়ে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে শ্রমিকদল ও বিএনপির কিছু নেতাকর্মী। আওয়ামীলীগ আমলে এক টানা থানা রাজত্ব করা এই নুরুল হুদার বিরুদ্ধে মুখ খুলতে এখনো ভয় পাচ্ছে ভুক্তভোগিরা। তাকে দ্রুত সময়ে আইনের আওতায় আনার দাবী জানান আওয়ামীলীগ আমলে নির্যাতিত হওয়া অনেকেই।

নুরুল হুদা চকরিয়া উপজেলার লক্ষ্যরচর এলাকার মৃত মো. মিয়ার ছেলে। অভাবের সংসারে বেড়ে উঠা নুরুল হুদা প্রায় ২০ বছর আগে কক্সবাজার শহরে চলে আসে। কক্সবাজার এসেই রিকশা চালানো শুরু করেন। রিকশা চালকের সুত্র ধরে বিভিন্ন কটেজ ও হোটেলে পর্যটক নিয়ে যান কমিশন ভিত্তিক। প্রায় ১ বছর বিকশা চালান তিনি। এই সুবাধে কটেজ কেন্দ্রিক তার আনাগোনা ও পরিচয় বেড়েই যায়। পর্যটক পৌঁছে দেওয়ার পাশাপাশি চাহিদা মতো গাঁজা ও মদ সরবরাহও দিতেন নিয়মিত। একই সাথে পতিতা সরবরাহের কাজও করতেন। রিকশা চালানোর পাশাপাশি মদ, গাঁজা ও পতিতা যোগানদাতা হিসেবে বেশ পরিচিত হয়ে উঠে নুরুল হুদা। তারমধ্যে তখনকার এসআই গেষ্ট হাউজ, বীচ সিটি কটেজ ও রাজিউন কটেজে নিয়মিত মাদক সরবরাহ দিতেন তিনি। কটেজ জোনের এই তিন কটেজে নুরুল হুদা গাঁজা ও মদ সরবরাহ দেওয়ার বিষয়টি সবাই অবগত। কটেজ জোনের এসব অপকর্ম এক পর্যায়ে নিজের দখলে নেন হুদা। প্রায় নিজের কজ্বায় আসার পর এসআই গেস্ট হাউজ ভাড়া নেন এনামের কাছ থেকে। তখন থেকেই শুরু হয় নুরুল হুদার মিশন।

এসআই গেস্ট হাউজ ভাড়া নেওয়ার পর জমজমাটভাবে শুরু করে পতিতা ব্যবসা। ছেড়ে দেন রিকশা চালানো। তবে রিকশা চালানোর সুবাদে প্রায় দালারের সাথে তার সখ্যতা গড়ে উঠে। তার সহযোগি রিকশা চালক ও দালালদের সহযোগিতায় জমজমাটভাবে এসআই গেস্ট হাউজে চলে পতিতা ব্যবসা। এসআই গেস্ট হাউজ ভাড়া নেওয়ার কিছুদিন পর ভাড়া নেন তৎকালিন বীচ সিটি কটেজ ও রাজিউন কটেজ। তিনটি কটেজ ভাড়া নিয়ে সমানতাওে চালান অবৈধ ব্যবসা। পুরো কটেজ জোনে অবৈধ ব্যবসার আসর বসান তার এসব কটেজে। মাদক ও পতিতা ব্যবসার যোগান হিসেবে গড়ে তুলে দালাল সিন্ডিকেট। তার শক্তিশালী দালাল সিন্ডিকেটটি এখনো বহাল রয়েছে। অনেকের কাছে দালাল নুরুল হুদা নামেও পরিচিত। এসব কটেজ ভাড়া নিয়ে নুরুল হুদা কি করেছিলেন, কিভাবে ভাড়া পরিশোধ করতেন এবং কটেজে কি কি চলতো সব বিষয়ে পুরো কটেজ জোনের লোকজন অবগত রয়েছে। তার এসব কটেজ থেকে কোথায় কোথায় পতিতা পাচার করেছিল এমন অনেক স্বাক্ষীও রয়েছে।

তার ভাড়া নেওয়া বীচ সিটি কটেজে গত ১১ বছর আগে এক পর্যটকের মৃত্যু হয়। ওই পর্যটকে মৃত্যুর ঘটনায় বেশ দৌড়ঝাপ শুরু হয়েছিল তার। টাকার বিনিময়ে ওই ঘটনা থেকে রেহায় পান তিনি। সেই দৌড়ঝাপ থেকেই পুলিশের সাথে তার একটি পরিচয়ের সুত্র গড়ে উঠে। সেই সুত্রটি এক পর্যাযে সোর্স হিসেবে রুপ নেন। পুলিশের সোর্স হিসেবে কটেজ জোনে কাজ শুরু করেন হুদা। ভাড়া নেওয়া কটেজে নিজের এসব অপকর্ম আড়াল করার জন্য পুলিশের সোর্স হিসেবে বেশ কাজও করেন তিনি। তার নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রায় কটেজে পুলিশের মাধ্যমে অভিযানও চালাতেন তিনি। অতিপয় কয়েকজন পুলিশ সদস্যেও নিয়মিত হানা ছিল কটেজ জোনে। এভাবে পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে গত ১২ বছর থানার দালালি করেন তিনি। থানাকে নিজের বাড়ি মনে করে সেখানে নিয়মিত পড়ে থাকতেন তিনি। তবে তার এসব অপকর্মের কোনো সত্যতা নেই বলে জানান নুরুল হুদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন