• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

অবশেষে স্টেডিয়ামের অনুমতি মিলেছে : ঢাকায় আসছে আতিফ আসলাম

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন তিনি। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। নিরাপত্তা শঙ্কায় সম্প্রতি বাতিল হয়েছে বেশ কিছু আউটডোর কনসার্ট। আতিফের কনসার্ট নিয়েও শঙ্কা ছিল ভক্তদের মনে, অবশেষে কনসার্টের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ট্রিপল টাইম কমিউনিকেশনকে অনুমতি দিয়েছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। কনসার্টের ৩৭ দিন আগেই অনুমতি মিলল।

‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন আতিফ।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটো কার্ড শেয়ার করে আতিফ তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

আতিফ ছাড়া কনসার্টে পারফর্ম করবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এ ছাড়া এই কনসার্টে থাকবে বিশেষ চমক, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা একটায়।

পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ কোটি ৮১ লাখ বারের বেশি। দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। সর্বশেষ যুক্তরাষ্ট্র মাতিয়ে এসেছেন এই শিল্পী। দেশটির পেনসিলভানিয়া ও নিউইয়র্কে কনসার্টে অংশ নেন তিনি।

এর আগে গতকাল বুধবার বিকেলে আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছিলেন, আয়োজক প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন