• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, দুদিনের সফরে জাপানের রাষ্ট্রদূত উখিয়া বিশেষায়িত হাসপাতাল, সেভ দ্য চিলড্রেন সাইট ও ইউএনএইচসিআর ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি টেকনাফের স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন।

পাশাপাশি তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত ষষ্ঠবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ২০১৭ সালের আগস্টে বিপুল সংখ্যক রোহিঙ্গা আসার পর থেকে জাপান আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওগুলোর মাধ্যমে কক্সবাজারের পাশাপাশি ভাসানচরে বিভিন্ন উদ্যোগে ২২০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

পরিদর্শন শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এটি আমার ষষ্ঠ সফর।

এবার ১৭ আগস্ট ভারী বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্যাম্পগুলোর বর্তমান পরিস্থিতি দেখলাম। বিধ্বংসী বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, তা এখনো শরণার্থী শিবিরের মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান কাজ চালিয়ে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন