• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কক্সবাজারে হাইব্রিড আওয়ামী লীগ নেতা বদরুল হাসানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

জমি দখল, লুটপাট এবং অস্ত্রের মুখে জিম্মি করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।

১৬ অক্টোবর কক্সবাজার পৌরসভার বাসিন্দা রেজাউল ইসলাম টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালতে নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৪৭৯/২৪ইং।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৫ বছর আগে টেকনাফ সদর মৌজার আর.এস. খতিয়ান নম্বর- ৫১০, ১৪৬, এম.আর.আর. ৮৩ খতিয়ানের আর.এস. ৯১৯১/৫৬৬৭ দাগে অবস্থিত ০.১৬৬ একর জমি ক্রয় করতে চেয়েছিলেন বদরুল হাসান মিল্কি। তবে জমির মালিকরা জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে, ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে আনুমানিক ৩টার দিকে মিল্কি ও তার সহযোগীরা বাদী এবং তার ওয়ারিশদের অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফ বাস স্টেশনের দক্ষিণে মিল্কির অফিসে নিয়ে যান। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে একশ টাকা (নম্বর প-৯১৯৬০৭) এবং পঞ্চাশ টাকা (নম্বর ম-২৯০৮২৯৪) মূল্যের দুটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়। পরে সেই খালি স্ট্যাম্পে নিজেদের ইচ্ছেমতো লিখে জমির মালিকানার একটি নাদাবী-নামা দলিল তৈরি করা হয়।

ওই দলিল ব্যবহার করে মিল্কি ও তার লোকজন জমিতে হামলা চালিয়ে স্থাপনা ও দোকান ভাঙচুর করেন এবং প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যান। ঘটনা সম্পর্কে থানায় মামলা করতে গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে মামলা রুজু করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।

অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে, যেখানে বদরুল হাসান মিল্কির বিরুদ্ধে ৩৮৫/৩৮৯/৪২৭/৪৪৭/৩৮০/৫০৬ (২) ধারায় মামলা করা হয়েছে। দীর্ঘদিন পর হলেও নিজেদের সাথে হওয়া অন্যায়ের বিচার দাবি করছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন