• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা ক্যাম্প অভ্যন্তরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, উখিয়ার পালংখালীর মোহাম্মদ বেলাল (৩৯), জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের বাসিন্দা হোসেনের পুত্র ওমর ফারুক (৩০), একই রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র ইউনুস (২৫), উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা আবদুল্লাহ (১৮) ও একই রোহিঙ্গা ক্যাম্পের হামিদা (৫০)। আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেছেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন